বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বার্সেলোনায় এক মৌসুমের জন্য রাশফোর্ড, পরেছেন ১৪ নম্বর জার্সি

বার্সেলোনায় এক মৌসুমের জন্য রাশফোর্ড, পরেছেন ১৪ নম্বর জার্সি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্কাস রাশফোর্ডের সম্পর্ক দীর্ঘদিনের। মাত্র ১৮ বছর বয়সে রেড ডেভিলদের জার্সি গায়ে দিয়ে যাত্রা শুরু করেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। ক্লাবটির সাফল্যে তাঁর অবদানও কম নয়—তরুণ বয়সেই হয়ে উঠেছিলেন আস্থার প্রতীক।

তবে সময় বদলেছে। পারফরম্যান্সে ওঠানামা, ফর্মহীনতা আর নতুন কোচিং স্টাফের পরিকল্পনায় জায়গা হারিয়েছেন রাশফোর্ড। একসময় যে ফুটবলার ছিলেন প্রথম একাদশের অবিচ্ছেদ্য অংশ, এখন তাঁকে বেশি সময় কাটাতে হচ্ছে সাইড বেঞ্চে।

ক্যারিয়ারের এমন মোড় নতুন করে ভাবতে বাধ্য করছে রাশফোর্ডকে। আমুরির আগমনের পর দলে প্রতিযোগিতা বেড়েছে, আর তাতেই ধাক্কা খেয়েছে তাঁর নিয়মিত খেলার সম্ভাবনা।

উপায় না দেখে পাড়ি জমান অ্যাস্টন ভিলায়। এরপর ক্যারিয়ার বাঁচাতে বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেন র‍্যাশফোর্ড। অবশেষে পূরণ হয়েছে তার ইচ্ছা। এক বছরের জন্য লোনে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নাম লিখিয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড। বার্সেলোনায় ১৪ নম্বর জার্সি পেয়েছেন রাশফোর্ড।

সবশেষ ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকারের পর কোনো ইংলিশ ফুটবলার হিসেবে বার্সেলোনার হয়ে খেলতে যাচ্ছেন মার্কাস র‍্যাশফোর্ড। ম্যানইউতে দুঃসহ সময় কাটানোর পর রাশফোর্ড বার্সায় ভাল করবে বলে বিশ্বাস দলটির সাবেক স্ট্রাইকার ও ইংলিশ গ্রেট গ্যারি লিনেকারের।

এই মুহূর্তে বেশ শক্তিশালী কাতালনদের আক্রমণভাগ। দারুণ ছন্দে আছেন ইয়ামাল, রাফিনিয়া ও লেভান্দোভস্কিরা। র‍্যাশফোর্ড যোগ দেয়ায় আক্রমণের গভীরতা আরো বাড়বে বলে মনে করছেন এই ইংলিশ গ্রেট।

ম্যানইউর ইতিহাস নিয়েও কথা বলেন গ্যারি লিনেকার। ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে যাওয়া খেলোয়াড়দের সবাই ভালো করছেন বলেও জানান এই ইংলিশ গ্রেট।

এরইমধ‍্যে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা। আগামী ২৭ জুলাই নিজেদের প্রথম প্রাক মৌসুম প্রীতি ম‍্যাচ খেলবে হান্সি ফ্লিকের দল। রেড ডেভিলদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২৬ ম‍্যাচে ১৩৮ গোল করা রাশফোর্ড খুঁজে নিলেন নতুন চ‍্যালেঞ্জ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন