বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • অবৈধ ১০ লাখ টাকার মাছ শিকারের জাল পুড়িয়েছে মৎস্য বিভাগ

    অবৈধ ১০ লাখ টাকার মাছ শিকারের জাল পুড়িয়েছে মৎস্য বিভাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দশ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়েছে মৎস্য বিভাগ।

    বৃহস্পতিবার (২৪শে জুলাই) সন্ধ্যায় জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে হাকালুকি হাওর থেকে বিভিন্ন সময়ে জব্দ করা অবৈধ জগৎ বেড় জালগুলো জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    মৎস্য বিভাগ সূত্রের বরাতে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির হুমকিতে পড়েছে। এই জালগুলো মাছ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই মাছের প্রজনন, দেশীয় মাছের পোনা রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মৎস্য বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন করা হচ্ছে, যাতে তারা অবৈধ জাল ব্যবহার না করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন