শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘অযৌক্তিক শাস্তি’—এমএলএসের সিদ্ধান্তে ক্ষুব্ধ মেসি ও মায়ামি

    ‘অযৌক্তিক শাস্তি’—এমএলএসের সিদ্ধান্তে ক্ষুব্ধ মেসি ও মায়ামি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা। এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তাদের ক্লাব ইন্টার মায়ামি এবং ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস। তিনি এই নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত কঠোর’ এবং ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন।

    শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে হোর্হে মাস বলেন,

    “মেসি ভীষণ হতাশ, আমরাও ক্লাব হিসেবে ব্যথিত। ও খেলতে চেয়েছিল, জয় আনতে চেয়েছিল। মেসি এখানে এসেছে খেলার জন্য, শো'র অংশ হতে নয়। ও সার্কাসের পশু না যে যখন খুশি ডাকা যাবে!”

    কেন শাস্তি পেলেন মেসি ও আলবা?
    MLS-এর নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে কোনো খেলোয়াড় অনুপস্থিত থাকলে এবং তা যথাযথভাবে অনুমোদিত না হলে, তাকে পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামতে দেওয়া হয় না। সেই নিয়ম অনুযায়ী, মেসি ও আলবা আগামী শনিবার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

    ক্লাবের যুক্তি: শারীরিক চাপ, খেলোয়াড়দের সিদ্ধান্ত নয়
    হোর্হে মাস ব্যাখ্যা করেন, মেসি ও আলবার না খেলার সিদ্ধান্ত ছিল ক্লাবের, খেলোয়াড়দের নয়।

    “গত ৩৬ দিনে মায়ামি নয়টি ম্যাচ খেলেছে। কনকাকাফ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ, সামনে আবার লিগস কাপ। এই পরিস্থিতিতে অল-স্টার ম্যাচে ওদের খেলানো মানে ছিল চরম ঝুঁকি। তাই আমরা আগেই লিগ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম—মেসি ও আলবা খেলবে না।”

    ভবিষ্যতে কী হবে?
    এই নিষেধাজ্ঞা ভবিষ্যতে মেসি ও আলবার লিগে থাকা নিয়ে কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নে মাস বলেন,

    “স্বল্পমেয়াদে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমরা আশা করি, তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এতে বদলাবে না।”

    এদিকে MLS কমিশনার ডন গারবার ইঙ্গিত দিয়েছেন, অল-স্টার ম্যাচে না খেললে নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নিয়ম ভবিষ্যতে পুনর্বিবেচনা করা হতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন