শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফুলবাড়ীতে পুনর্জাগরণের শপথে শতশত মানুষের অংশগ্রহণ

    ফুলবাড়ীতে পুনর্জাগরণের শপথে শতশত মানুষের অংশগ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘জুলাই পুনর্জাগরণে’ সমাজ গঠনের প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী শপথ অনুষ্ঠান। 

    শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন হয়।

    শপথ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং সুধীজন—সবাই মিলে এক সঙ্গে অংশ নেন এ আয়োজনে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান।
    এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারী মঞ্জুরুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সেক্রেটারী সাহাজুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    প্রথম অংশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ‘জুলাই চেতনা’ কেবল অতীত স্মরণ নয়—এটি বর্তমানকে সচেতন করার এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

    পরবর্তী অংশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো ফুলবাড়ীতেও একযোগে সবাই শপথ পাঠে অংশ নেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই জাতীয় শপথ অনুষ্ঠান দেশ গঠনে জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে আয়োজিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন