বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • বিএনপির কমিটি থেকে আওয়ামী লীগ নেতা বাতিল 

    বিএনপির কমিটি থেকে আওয়ামী লীগ নেতা বাতিল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (৩নং) বড়দল দক্ষিণ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে আলোচনা-সমালোচনার পর শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লর  রহমান জিল্লুকে  বাদ দেওয়া হয়েছে।

    শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে তাহিরপুর উপজেলার বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব এ বিষয়ে ফেসবুক একটি স্ট্যাটাস দেন। এতে তিনি সংশোধিত কমিটির প্যাড শেয়ার করে লিখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়দল দক্ষিণ ইউনিয়নের আহ্বায়ক কমিটি সংশোধিত।

    এর আগে শুক্রবার সন্ধ্যায় ঘোষিত বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য পদ পাওয়া জিল্লুর রহমান জিল্লুকে  নিয়ে শত শত বিএনপির নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ।

    প্রসঙ্গত: বিএনপির কমিটিতে স্থান পাওয়া জিল্লর  রহমান জিল্লু উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক , বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলীর আপন ছোট ভাই ও  শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন