শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এশিয়া কাপ ২০২৫: সময়সূচি প্রকাশ, আয়োজন করবে আমিরাত

    এশিয়া কাপ ২০২৫: সময়সূচি প্রকাশ, আয়োজন করবে আমিরাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর চূড়ান্ত সময়সূচি ও আয়োজক দেশ। শুক্রবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি এই বহুল প্রতীক্ষিত ঘোষণা দেন।

    নাকভি জানান, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এসিসির পুরুষ এশিয়া কাপ ২০২৫ আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ একটি টুর্নামেন্টের প্রত্যাশা করছি।”

    এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর এসোসিয়েট সদস্য হিসেবে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

    এশিয়া কাপ মানেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ, যা ঘিরে উত্তেজনা থাকে তুঙ্গে। তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের মধ্যকার ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    বিশেষ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ ভারতীয় দলের পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বিরত থাকার ঘটনাটি নজর কেড়েছে। সে ম্যাচটি শেষমেশ বাতিল করা হয়। ফলে এবারের এশিয়া কাপেও একই ধরনের জটিলতার আশঙ্কা থেকেই যাচ্ছে।

    ক্রিকেট ভক্তদের প্রত্যাশা, সব জটিলতা কাটিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর এশিয়া কাপ উপভোগ করা যাবে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন