শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হাত নড়ালেই চলবে কম্পিউটার: এল স্মার্ট ব্রেসলেট

    হাত নড়ালেই চলবে কম্পিউটার: এল স্মার্ট ব্রেসলেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তি দিন দিন এতোই উন্নত হচ্ছে যে আজ যা নতুন কাল হচ্ছে তা অতীত। প্রযুক্তির এসব আবিষ্কার আমাদের জীবনে আশীর্বাদ হয়েছে এসেছে। দৈনন্দিন কাজ কমিয়ে স্বস্তি দিচ্ছে জীবনে। কঠিন কাজগুলোকে সহজ করছে আবিষ্কারগুলো।

    তেমনই নতুন একটি স্মার্ট ব্রেসলেট বাজারে আনলো মেটা ও রিয়েলিটি ল্যাবস। যেটি হাতে বাঁধা থাকলে প্রয়োজনই পড়বে না মাউস ও কিবোর্ডের। এর পোশাকি নাম ‘সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি’ তথা এসইএমজি রিস্টব্যান্ড। কম্পিউটার হোক কিংবা অন্য কোনো ডিভাইস, যে কোনোটায় ব্যবহার করতে পারবেন।

    মূলত এআই ও মেশিন লার্নিংয়ের সাহায্যেই সে মুশকিল আসান করতে পারে। এজন্য ৩০০-এর বেশি মানুষের উপরে পরীক্ষা চালানো হয়েছে। সিস্টেমকে হাতের আকার, ত্বকের ধরন, হাতের নড়াচড়া ইত্যাদি বোঝানো সম্ভব হয়েছে এর ফলে।

    এই স্মার্ট ব্রেসলেটের প্রতিটি বেল্টের নিচেই রয়েছে সেন্সর। যার সঙ্গে কোনো অ্যাডিশনাল সেট আপের দরকার পড়বে না। শুধু আপনার আঙুলের মুদ্রা, পেশির ছোট নড়াচড়া ইত্যাদি বুঝেই সংকেত পাঠাবে কম্পিউটারকে। অ্যাপ খোলা, মেসেজ লেখা কিংবা কোনো কিছুকে সিলেক্ট করা যাবে তাতেই।

    এমনকি টাইপও করতে পারে এই ব্রেসলেট। কোনো ডেস্ক কিংবা যে কোনো সমতলে আপনার আঙুল দিয়ে টাইপ করলেই হবে। তা বুঝে ফেলবে ব্রিসলেট। পৌঁছে দেবে যুক্ত থাকা ডিভাইসে। এমনকি টাইপ না করে শুধু যদি আঙুল দিয়ে অক্ষর লেখেন তাতেও কাজ হবে।

    এজন্য কোনো সার্জারি কিংবা ইমপ্ল্যান্টের দরকারই হবে না। সরাসরি ত্বকের সংস্পর্শেই সেন্সর সংকেত ধরে ফেলবে। আর তারপর সেটাকে সফলভাবে প্রয়োগ করবে। ফলে কিবোর্ড কিংবা মাউস ছাড়াই কাজ চালানো যাবে বলেই জানিয়েছে গবেষক দল।

    সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন