শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নাগেশ্বরীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

    নাগেশ্বরীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদক কারবারি। 

    রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতর বন্দ ডিগ্রি কলেজের সামন থেকে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    কুড়িগ্রাম সেনা ক্যাম্প জানায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও ইয়াবা উদ্ধার করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি। 

    কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আগামীতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন