বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • মোরেলগঞ্জে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি

    মোরেলগঞ্জে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের ছোটপরি গ্রামে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি। 

    রবিবার বেলা ১১টায় প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মোশারেফ হোসেন বাদি হয়ে মিরাজ ফরাজী মুন্না, মোশারেফ খানসহ ওই চক্রের ৪ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।  

    প্রাপ্ত অভিযোগ ও মানববন্ধন থেকে ভুক্তভোগী সামছুল আল, মোশারেফ হাওলাদার, বাচ্চু হাওলাদার, সুইটি বেগম, শিউলি বেগম, আইয়ুব খানসহ একাধিক পরিবারের সদস্যরা অভিযোগ তুলে বলেন, ছোটপরি গ্রামের ইউনুছ ফরাজীর ছেলে মিরাজ ফরাজী মুন্নাসহ একটি চক্র এলাকায় কয়েক মাস ধরে সাধারণ মানুষকে মিথ্যা অভিযোগ, মারপিট, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। 

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে সিল প্যাড তৈরি করে এলাকার তরুণ ছেলেদের নাম দিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, সৌদি প্রবাসীর স্ত্রী সুইটি বেগমের জমি দখলে নিয়ে জোরপূর্বক চাষাবাদসহ স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে সুবিধা আদায় করছে এ চক্রটি। ভুক্তভোগী গ্রামবাসিরা এ ঘটনার তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি।  

    মিরাজ ফরাজী মুন্না তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও জমি দখল করেনি। কাউকে হয়রানি করছে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার দাদার জমি জোরপূর্বক দখল করেছে নিয়েছে। উল্টো তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মতলুবর রহমান বলেন, খাউলিয়া ইউনিয়নের ছোটপরী গ্রামে কয়েকটি পরিবারকে হয়রানির বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক সত্ত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন