বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • মনিরামপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

    মনিরামপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মণিরামপুর থানা পুলিশ।

    গত ২৫ জুলাই ২০২৫ তারিখে মণিরামপুর থানা এলাকায় এসআই মোঃ শাহিনুর রহমান (পিপিএম) ও এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুন্সীখানপুর গ্রামের আঃ সাত্তার (৩৫) নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

    তার পিতার নাম মৃত আজ্জাত আলী এবং মাতার নাম মৃত ছামেলা বেগম।

    অভিযানের সময় আসামির দেহ তল্লাশি করে পুলিশ ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মণিরামপুর থানায় মামলা নং-১৮, তারিখ ২৬/০৭/২০২৫ রুজু করা হয়েছে।

    থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে মণিরামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন