বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ক্যান্টিনে চুরির অর্থসহ আটক ১

    শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ক্যান্টিনে চুরির অর্থসহ আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি'র বধ্যভূমি-৭১ কাবাব ঘর ক্যান্টিন থেকে চুরি হওয়া নগদ ৭০ হাজার টাকা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। 

    এ ঘটনায় ক্যান্টিনের কর্মচারী মোঃ মিজান মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

    ঘটনাটি ঘটে গত ২২শে জুলাই রাত সাড়ে ৯টার দিকে। অভিযুক্ত মিজান ক্যান্টিনের জানালার লক খুলে ক্যাশবাক্স থেকে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়।

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় এসআই অলক বিহারী গুণের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও র‌্যাবের সহায়তায় ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাইকৃত টাকা, একটি ট্র্যাভেল ব্যাগ এবং আসামির ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃত মিজান মিয়ার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামে। বর্তমানে তিনি শ্রীমঙ্গলের আউট সিগন্যাল এলাকায় বসবাস করে আসছিলেন।

    আসামিকে গ্রেপ্তারের পর রবিবার২৭ জুলাই মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে শ্রীমঙ্গল থানা সূত্রের বরাতে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন