শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উত্তরা পাবলিক লাইব্রারি সংবর্ধনা পেল ৬২ কৃতি শিক্ষার্থী

    উত্তরা পাবলিক লাইব্রারি সংবর্ধনা পেল ৬২ কৃতি শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি’—এই মূল প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হলো উত্তরা পাবলিক লাইব্রারি আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫।

    রবিবার বিকেলে উত্তরা ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাব লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ উত্তরাসহ বিভিন্ন এলাকার ৬২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাব লিমিটেডের চেয়ারম্যান ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন।

    প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এনামুল হক। তিনি বলেন, “নৈতিকতা না থাকলে মানুষের মধ্যে মনুষ্যত্ব জন্ম নেয় না। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতাও জরুরি।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান, বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং আর আর ফ্যাশন লি. এর চেয়ারম্যান এবিএমএ রাজ্জাক।

    বিশেষ অতিথি ছিলেন ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল লায়ন নিশাত পারভীন হক এবং মেরিন অফিসার আব্দুল্লাহিল মারুফ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। তিনি বলেন, “লাইব্রেরির মাধ্যমে আলোর শতদল গড়ার প্রয়াস অব্যাহত রয়েছে। বর্তমানে আমাদের লাইব্রেরিতে ২০ হাজার বই রয়েছে, আমরা এটি এক লক্ষে উন্নীত করতে চাই।”

    অনুষ্ঠানে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন