শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযানে ব্যর্থ ফায়ার সার্ভিস

    টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযানে ব্যর্থ ফায়ার সার্ভিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা পানিতে ম্যানহোলটি দেখা যাচ্ছিল না। গন্তব্যে ফেরার সময় হঠাৎ করে ওই নারী ম্যানহোলে পড়ে যান এবং পানির প্রবল স্রোতে দ্রুত তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

    প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালালেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

    ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। টানা বৃষ্টির কারণে সেটি পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।’

    সোমবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। তাঁর পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

    টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘রাত থেকেই ফায়ার সার্ভিস উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযান এখনো চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন