শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘জুলাই বিপ্লব’ স্মরণে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

    ‘জুলাই বিপ্লব’ স্মরণে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পালিত হলো ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বর্ষপূর্তি। 

    সোমবার, (২৮ জুলাই) ২০২৫ সকাল ১০টায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা কর্মসূচি ও স্মরণ সভা। এতে অংশ নেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

    ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শিরোনামের এই আয়োজনে বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ওই বিপ্লব ছিল গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের পথে তারুণ্যের সাহসী পদক্ষেপ। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন করেন অংশগ্রহণকারীরা। এতে শুধু পরিবেশ সচেতনতা নয়, সমাজে স্বেচ্ছাশ্রম ও অংশগ্রহণমূলক নাগরিক দায়িত্ব পালনের গুরুত্বও সামনে উঠে আসে। কলেজের  অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল নতুন প্রজন্মের জাগরণের প্রতীক। তরুণদের ভূমিকা আমাদের নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে।”

    আয়োজনটি বাস্তবায়ন করে জেলা পরিষদ, কুড়িগ্রাম ও স্থানীয় সরকার বিভাগ। 

    আয়োজকদের ভাষ্যে, ‘জুলাই বিপ্লব’ স্মরণে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেম জাগিয়ে তোলা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন