শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি: নিহত ১

    মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি: নিহত ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত ব্লাকহেডের ধাক্কায় মাছধরার এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 

    এ ঘটনায় সাকিব উদ্দিন (১৭) জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরাফাত নামে আরও এক জেলে নিখোঁজ রয়েছে।

    সোমবার (২৮ জুলাই) ভোর রাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

    নিহত সাকিব উদ্দিন (১৭) উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিগকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি ব্লাকহেড ট্রলারটিকে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায়। পরে তাদের শৌরবিৎকার শুনে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘন্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পরই রাতের আঁধারে ব্লাকহেডটি পালিয়ে যায়।  

    নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচাজ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। গভীর রাতে নোঙর করা ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন