শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

    সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিমুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

    রবিবার  বিকেলে কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহত শিমুল (২০) কটিয়াদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তিনি বৈরাগীচর গ্রামের কবির হোসেনের একমাত্র ছেলে।

    নিহত শিমুলের পিতা কবির হোসেন বলেন, 'আমার ছেলে সাঁতার জানত না। বন্ধুদের সাথে নদে গিয়ে পানিতে তলিয়ে যায়।'

    শিমুলের ঘনিষ্ঠ পার্শ্ববর্তী এলাকার গণমাধ্যম কর্মী সাইফুর রহমান আকন্দ নিশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বন্ধুদের সাথে নদের পানিতে নেমে তার মৃত্যু হয়েছে।'

    স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধুর সাথে বিকালে বাড়ির পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে নেমে শিমুল। তিনি আগে থেকেই সাঁতার জানতেন না। শেখার জন্য নদের পানিতে নামার কিছুক্ষণের মধ্যে এক পর্যায়ে বন্ধুরা তাকে হারিয়ে ফেলে। পরে কিছুক্ষণ পর স্থানীয়রা পানি থেকে খুঁজে পেয়ে সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন