বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড

    বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

    সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং পরে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মডার্ন মোড় ব্লকেড কার্যক্রমে অংশ নেন।

    এসময় শিক্ষার্থীদের লাশ লাগলে লাশ নেয়, রংপুরে বাজেট দে, জীবন লাগলে জীবন নে, রংপুরে বাজেট দে ইন্টারিমে দালালেরা হুশিয়ার সাবধান, মুলা না বোতল, বোতল  ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

    এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম মাত্র কয়েকটি অনুষদ  নিয়ে চলে এখানে অডিটোরিয়াম নেই এবং টিএসসি নেই, আমরা মানসম্মত শিক্ষা চাই। আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই । উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা একটি স্বতন্ত্র কমিশন চাই।

    আরেক শিক্ষার্থী বলেন, রিয়া মুর্মু  আমরা এতদিন যে বৈষম্য দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে চেয়েছিলাম উত্তরবঙ্গের বৈষম্য দূর হবে কিন্তু আমরা দেখছি একই কায়দায় এই অন্তর্বর্তী সরকার একইভাবে উত্তরবঙ্গ কে বাজেট বৈষম্য এবং শিক্ষা ক্ষেত্রে বাজেট বৈষম্য দেখতে পাচ্ছি।

    মর্ডান ব্লকেড তারা দুই দফা দাবি তুলে ধরেন, উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে এবং উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।

    এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ  না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে। 

    আগামী কর্মসূচি

    উত্তরবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল আবু সাঈদ চত্বরে সমবেত হয়ে জেলা প্রশাসক কমিশনের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এই উদ্দেশ্য আবু সাঈদ চত্বর থেকে  'মার্চ টু জেলা প্রশাসক' ও 'মার্চ টু বিভাগীয় কমিশনার' কর্মসূচি গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন