শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ

    তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।

    জিডি অনুযায়ী, ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে মারধর করেন। জানা গেছে, তাদের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

    মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

    এ ঘটনায় তাসকিন আহমেদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং হোয়াটসঅ্যাপেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে, তার বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তাসকিন গত ২৪ জুলাই শেষ হওয়া বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে খেলেছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন