শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবীনগরে জিনদপুর ইউনিয়নে ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত

    নবীনগরে জিনদপুর ইউনিয়নে ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪নং জিনদপুর ইউনিয়নে ট্রেড লাইসেন্স হালনাগাদ ও নবায়ন প্রক্রিয়াকে গতিশীল করতে একদিনের বিশেষ ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।

    জানা যায়, গত ৮ জুলাই ইউনিয়ন পরিষদের নিয়মিত চেয়ারম্যান জনাব রবিউল এর অনুপস্থিতিতে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পান উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নবাসীর নাগরিক সেবা সচল রাখতে নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। এরই অংশ হিসেবে শুরু হয়েছে নাগরিক সনদ, জন্ম ও মৃত্যু সনদ প্রদান এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ইস্যু কার্যক্রম।

    বিশেষ করে জিনদপুর ইউনিয়নের অন্তর্গত অন্যতম বৃহৎ বানিজ্যিক কেন্দ্র বাঙরা বাজার এলাকায় শত শত ব্যবসায়ী রয়েছেন, যারা প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ভোগান্তিতে পড়েন। এবার সেই দুর্ভোগ দূর করতে একদিনের এই বিশেষ মেলার আয়োজন করা হয়।

    বাঙরা বাজারের কৃষি পণ্য ব্যবসায়ী জীবন মিয়া বলেন, "এই প্রথমবার এমন উদ্যোগ দেখলাম। আগে অনেক সময় নষ্ট হতো, ভোগান্তিও ছিল। এখন খুব সহজেই লাইসেন্স পেয়েছি। এজন্য ইউনিয়ন প্রশাসনকে ধন্যবাদ জানাই।"

    ইউনিয়ন প্রশাসক মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, "নাগরিক সেবা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। যেহেতু জুলাই মাস ট্রেড লাইসেন্স হালনাগাদের সময়, তাই ব্যবসায়ীদের সেবা সহজ ও দ্রুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।"

    উল্লেখ্য, একদিনের এই মেলায় উপস্থিত সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন