শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অলিম্পিক নেই বাফুফে

    অলিম্পিক নেই বাফুফে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র একদিন পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় অংশগ্রহণের জন্য অলিম্পিক ডিসিপ্লিনের ২৪টি ফেডারেশন দু’জন করে এবং নন অলিম্পিক ৩টি ফেডারেশন এক জন করে তাদের প্রতিনিধির নাম বিওএ-তে পাঠিয়েছে। তবে বাফুফে এখনও পর্যন্ত তাদের প্রতিনিধির নাম পাঠায়নি।

    রোববার (২৮ জুলাই) নিজেদেরে অফিসিয়াল ওয়েবসাইটে এজিএমের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। যেখানে নাম নেই বাফুফের কারও।

    কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। এই নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর। তার ভাষ্য, ‘বিওএ নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে আমরা গ্রহণ করব।’ 

    বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। বাফুফে সূত্রের খবর, এই এজিএমে বাফুফে কোনো প্রতিনিধির নাম দিতে ইচ্ছুক নয়। সামনে বিওএ নির্বাচনের সময় তাদের প্রতিনিধির নাম প্রেরণ করবে। 

    এদিকে বিওএ’তে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। এতদিন বিওএ’তে ক্রিকেট বোর্ডের একটি কাউন্সিলরশিপ ছিল। 

    কিন্তু ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি হওয়ায় আগামী পরশু এজিএমে অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে ক্রিকেট বোর্ড দু’টি কাউন্সিলরশিপ পেয়েছে অন্য অলিম্পিক ডিসিপ্লিন ফেডারেশনের মতো। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন