শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হামজা চৌধুরীর বাংলাদেশ সফর: হৃদয় স্পর্শ করা অভিজ্ঞতা

    হামজা চৌধুরীর বাংলাদেশ সফর: হৃদয় স্পর্শ করা অভিজ্ঞতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামতেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হন হামজা চৌধুরী। দেশের মাটিতে তার আগমনে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত যে উচ্ছ্বাস আর আবেগের বন্যা দেখা গেছে, তা যেন তাকে নতুনভাবে ছুঁয়ে গেছে। সমর্থকদের আন্তরিকতা, ভালোবাসা আর বিশাল জনসমাগম তাকে অভিভূত করে। সেই মুহূর্তগুলোর কথা এখনও তাঁর স্মৃতিতে স্পষ্টভাবে গেঁথে আছে। এমন উষ্ণ অভ্যর্থনা পাবেন, তা কখনও ভাবেননি বলেও জানিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি এই ফুটবলার।

    বর্তমান ক্লাব লেস্টার সিটির জন্য খেলছেন এই মিডফিল্ডার, যিনি হৃদয়ের গভীরে বাংলাদেশের জন্য বিশেষ স্থান রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ সফরের সময় তার মনে হয়েছিল যেন শিকড়গুলো গভীর থেকে টানছে তাকে। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “আমরা যখন প্রথম বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি যেন আমার গ্রামে ফিরে গিয়েছিলাম। সেটি একেবারেই গ্রামীণ এলাকা যেখানে আমি বড় হয়েছি। আমার শৈশবের বড় একটি সময় সেই গ্রামে কাটিয়েছি।”

    বাংলাদেশের মানুষের আন্তরিক ভালোবাসা এবং সাদরে গ্রহণযোগ্যতা হামজাকে অত্যন্ত আবেগঘন করেছে। তিনি বলেন, “বাংলাদেশে পাওয়া উষ্ণ অভ্যর্থনা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকেই এটা নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আমার মনে হয় না এই রকম ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে।”

    কিছু মানুষ হয়তো এই অভিজ্ঞতাকে অতিরিক্ত বা ভয়ংকর মনে করতে পারেন, তবে হামজার কাছে এটি হৃদয়ের কাছের একটি অনুভূতি। তিনি জানান, “মানুষ যা বলুক না কেন, এটা আমার হৃদয়ের একটি বড় অংশ দখল করে নিয়েছে। সবাই শুধু ইতিবাচক এবং আমাকে ভালোবাসা দেখাতে সেখানে আছে, তাই এটা আমার জন্য একেবারে বিশেষ এবং অনন্য অনুভূতি।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন