শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঋশিল্পীর আমার সোনার পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    ঋশিল্পীর আমার সোনার পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যদি একজন পুরুষ শিক্ষিত হয় তাহলে শুধুমাত্র একজন ব্যক্তি শিক্ষিত হয় কিন্তু যদি একজন নারী শিক্ষিত হয় তাহলে শিক্ষিত হয় একটি পরিবার, একটি কমিউনিটি, একটি সমাজ, একটি জাতি। তাই নারী শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি গড়তে হলে বাল্যবিবাহকে চিরতরে নির্মূল করতে হবে। 

    জন্য বাল্যবিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে পাড়ায়-পাড়ায় শক্তিশালী ব্রিগেড গঠন করতে হবে। বাল্যবিবাহ মানেই প্রতিভার পতন। বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। এ অভিশাপ থেকে মুক্তির উপায় সামাজিক সচেতনতা এবং নারীর প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি।

    মঙ্গলবার (২৯ জুলাই) সকালে প্রজেট্টো উওমো ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর "আমার সোনার পরিবারের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

    সাতক্ষীরা বিনেরপোতায় ঋশিল্পীর প্রশিক্ষণ কেন্দ্রে এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের সহযোগিতায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ২০জন ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীর প্রত্যেককে ৮ হাজার করে মোট এক লক্ষ ৬০হাজার টাকার সহায়তা প্রদান করা হয়। 

    প্রেসিডেন্ট মনিকা তোজি'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোঃ খালেদ, ইটালিয়ান অতিথি লারা, ইলিনিয়া, অরোরা, জুলিয়া, প্রোজেক্ট কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম, প্রোজেক্ট ম্যানেজার সনোজ কুমার বসু, নির্মল সরদার, মারিও পান্ডে, আনন্দ কুমার সরকার, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান,  প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মিহির কুমার বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, হরিপদ দাস প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঋশিল্পীর মনিরুজ্জামান মনি, দুখীরাম মন্ডল, প্রতীক্ষা এবং নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী প্রতীক্ষা ও সামারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন