শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তেওয়ারীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

    তেওয়ারীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। 

    ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১০টি দোকানের মধ্যে আটটি সম্পূর্ণ পুড়ে গেছে।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। 

    খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে, সার, কীটনাশক,ফার্মেসি, মুদি দোকান, কাপড়ের দোকান ছিল।

    লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। আটটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন