বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ভবদহ এলাকায় পানি বৃদ্ধি পেয়ে ৪৫ গ্রাম প্লাবিত

    ভবদহ এলাকায় পানি বৃদ্ধি পেয়ে ৪৫ গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোর জেলার অভয়নগর-মনিরামপুর -কেশবপুরসহ খুলনার ডুমুরিয়াও ফুলতলা উপজেলাসহ আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়ে ভবদহ অঞ্চলে পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

    ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালি, যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল হামিদ এবং সদস্য সচিব চৈতন্য কুমার পাল এক বিবৃতিতে জানান, ইতিমধ্যে কুলটিয়া ইউনিয়নের ১৪টি, চলিশিয়া ইউনিয়নের  ৫টি, সুন্দলীর ১০টি, পায়রার ৫টি, হোগলাডাঙ্গার ৮টি এবং নেহালপুর ইউনিয়নের ৩টি গ্রামসহ মোট ৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিদিন পানি বৃদ্ধি পেয়ে  নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।

    বিবৃতিতে বলা হয়, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও ফসলের জমি,মাছের ঘের পানির নিচেয় চলে যাচ্ছে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, অথচ সরকারি উদ্যোগের বাস্তবায়নে চরম ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

    সরকার আমডাঙ্গা খাল পুনঃখনন, ৮১ কিলোমিটার নদী খনন এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের ঘোষণা দিলেও তার দীর্ঘসূত্রিতা জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে ভবদহ সুইচগেটের ২১টি ভেন্টের মধ্যে মাত্র ৬টি খোলা রয়েছে। অবিলম্বে বাকি গেটগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি, যাতে পানি দ্রুত নিষ্কাশন হতে পারে।

    সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্ত বাস্তবায়নের ধীরগতিই এই দুরবস্থার মূল কারণ। তারা অবিলম্বে আমডাঙ্গা খাল সংস্কার, নদী খনন এবং টিআরএম বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

    পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে আগামী ৪ আগস্ট, বিকেল ৩টায় মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন