শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় মামলা

    রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

    মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে একজন ভুক্তভোগী গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি করেন। তবে মামলার বাদীর নাম জানা যায়নি। ঘটনার দুদিন পর অবশেষে মামলা করা হলো।

    রাত পৌনে ৮টার দিকে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিকেলে ওই হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না।

    একই তথ্য জানিয়েছে গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান। 

    তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে হামলার ঘটনায় বিকেলে একটি মামলা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আপাতত বাদীর নাম পরিচয় প্রকাশ্যে আনা হচ্ছে না।

    ওসি আরও বলেন, এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত শনিবার (২৬ জুলাই) রঞ্জন কুমার রায় নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 

    এ ঘটনায় পাশের এলাকার লোকজন এসে আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ওই শিক্ষার্থীর বাড়ি মনে করে ভাঙচুর চালান। পরদিন রোববার আরেক দফা ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা দাবি করেন।

    এতে ১২টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ হয়। আতঙ্কে অনেক পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন বলে জানান ভুক্তভোগীরা। হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের হিসাবে ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট হয়েছে।

    এদিকে আটক রঞ্জন কুমার রায়কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে রোববার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে কিশোর পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন