বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • যৌথবাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার 

    যৌথবাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের রাজনগর থেকে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২৯শে জুলাই) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে একটি পক্ষ এয়ারগান প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে।

    সংঘর্ষ যখন তীব্র আকার ধারণ করে খবর পেয়ে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হলে হাসপাতালে পাঠানো হয়।

    পরে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত একটি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন সেনা সদস্যরা।

    উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    মৌলভীবাজার সেনা ক্যাম্প কর্তৃক অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন