শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু: পরিবারের দাবি হত্যা

    কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু: পরিবারের দাবি হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশনের একটি ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী। 

    জানা গেছে, নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তার দুই কন্যা ও এক ছেলে রয়েছে । তিনি কক্সবাজার সদরের লিংকরোড বিসিক শিল্প নগরীতে কাঠের কারখানা ও বিভিন্ন ব্যবসা করতেন। মিজবাহ লিংকরোড় স্টেশনের একটি চারতলা ভবনের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

    স্থানীয়রা জানান, মিসবাহ অত্যন্ত ভদ্র ও অমায়িক ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ছাদ থেকে ফেলে দিয়েছে। এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ বের করতে হবে। 

    মিজবাহর কারখানার ম্যানেজার মোহাম্মদ রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ শেষে তিনি বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যাওয়ার একটি  সিসিটিভি ফুটেজ দেখা যায়। স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।  

    ম্যানেজার রাকিব আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে তাকে কেউ হত্যা করে উপর থেকে ফেলে দিয়েছে। কারণ উপর থেকে পড়ার পর তিনি কোন ধরনের নড়াচড়া করেনি। একেবারে নিস্তেজ ছিল তার শরীর। ফলে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

    অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন