বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু 

    সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ীতে সেফটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে সুহেল আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

    এ ঘটনায় নিহত সোহেলের ছোট ভাই ইমন উদ্দিন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি বুধবার (৩০শে জুলাই) রাত ৯ টায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে ঘটেছে।

    নিহত সুহেল আহমদ ডোমাবাড়ী গ্রামের মজমিল আলীর বড়‌ ছেলে। সেফটি ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেল অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য ছোট ভাই ইমন ট্যাংকে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন।

    পরে ফায়ার সার্ভিসের সহায়তায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ'কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ইমন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।

    ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও জুড়ী থানা পুলিশ রাত ১২টার দিকে উপস্থিত হয়ে পরিদর্শন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন