শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পলাশবাড়ীতে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ 

    পলাশবাড়ীতে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে একটি সিএনজি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। একইসঙ্গে দুই মাদক কারবারি বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০)কে গ্রেফতার করা হয়েছে।

    ‎৩১ জুলাই বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার দুবলাগাড়ী এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের পাশে মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ‎

    গ্রেফতারকৃত বিকাশ বাঁসফোর গাইবান্ধা পৌর শহরের কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে ও আকাশ মিয়া হায়দার আলীর ছেলে।

    এ অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তখন পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয় ও এরসাথে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

    এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান গণমাধ্যমে  জানান, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদককের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন