শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

    ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অনুপ্রবেশের দায়ে আটক ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

    হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৭ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। জানা গেছে, এই ১৫ জন ব্যক্তি গত তিন মাস ভারতের হরিয়ানা রাজ্যের নারনায়াল কারাগারে বন্দি ছিলেন। তারা বাংলাদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বাসিন্দা।

    চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ৭৬ নম্বর পিলার সংলগ্ন শূন্য রেখায় একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন