বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ঝিনাইদহে আবারও চুরি হওয়া ১১৯ মোবাইল ফোন উদ্ধার

    ঝিনাইদহে আবারও চুরি হওয়া ১১৯ মোবাইল ফোন উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহ জেলায় চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

    বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এসব ফোন ফিরিয়ে দেওয়া হয়। 

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়। 

    এছাড়া ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াইট’স অ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিংয়ের স্বীকার হওয়া ২৬ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তাসহ নিখোঁজ হওয়া ১২ জনকে উদ্ধার করে সাইবার সেল। 

    মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, ডিবির ওসি মোঃ আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার খালিদ হাসান ও ইকলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন। 

    পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়। 

    ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিশেন সেল গঠন হওয়ায় পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। 

    এছাড়াও তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার ও ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন