শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ভূইয়ম ও পাইকারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কবিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, নরসিংদী জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও সমাজকর্মী আলহাজ্ব মহবুব আলম। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব মহবুব আলম বলেন, “জুলাই পুনর্জাগরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রতিশ্রুতি। শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেম বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

    তিনি আরও ঘোষণা দেন, “২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যারা বৃত্তি অর্জন করবে, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত উদ্যোগে ‘আছিয়া তৈয়ব স্মৃতি বৃত্তি’ প্রদান করা হবে।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের  সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমান রমজান, আমদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ও ছাত্রদল নেতা আশিক মিয়াসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন