শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে  দুই সীমান্ত দিয়ে  নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

    পঞ্চগড়ে  দুই সীমান্ত দিয়ে  নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। একই সময়ে দুই সীমান্ত দিয়ে  নারী ও শিশুসহ ৯ জনকে অবৈধ ভাবে পুশইন করেছে তারা।

    বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটে। বর্তমানে সকলকে বিজিবি আটক করে পুলিশের জিম্মায় দিয়েছে।

    বিষয়টি  নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

    বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পপি দীর্ঘ এক বছর শিলিগুড়িতে স্বামীর সঙ্গে বসবাস করে স্থানীয় একটি মন্দিরে কাজ করছিলেন। সম্প্রতি তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে শিলিগুড়ি পুলিশ। পরিচয় নিশ্চিতের পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

    এরপর একই রাতে একই সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ একটি পরিবারের চার সদস্যকে পুশইন করে বিএসএফ। জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন মুম্বাইয়ে অবৈধভাবে বসবাস করছিল। মুম্বাই পুলিশ তাদের আটক করে বিমানে শিলিগুড়িতে পাঠায়, পরে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

    এদিকে একই রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগিপুকুর সীমান্ত এলাকা দিয়ে আরও পাঁচ নারীকে বাংলাদেশে পুশইন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের বাড়ি যশোর ও ময়মনসিংহ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    বিজিবি ও থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচয় যাচাইয়ের কাজ চলছে। সংশ্লিষ্ট জেলায় পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন