শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাষ্ট্র পরিচালনায় আলেম সমাজসহ সবার সহযোগিতা প্রয়োজন: নজরুল ইসলাম খান

    রাষ্ট্র পরিচালনায় আলেম সমাজসহ সবার সহযোগিতা প্রয়োজন: নজরুল ইসলাম খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন হবে এবং আলেম সমাজসহ সকলের দিকনির্দেশনা ও দোয়া ছাড়া দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
    ‎
    ‎শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রয়াত শীর্ষ নেতাদের কবর জিয়ারত ও মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
    ‎
    ‎নজরুল ইসলাম খান বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদ সরালেও গণতন্ত্র এখনো পূর্ণতা পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করেছেন, আমরাও সেই নীতির ধারাবাহিকতায় বিশ্বাসী। বিএনপিই সবচেয়ে বেশি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তবু আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থাকব।’
    ‎
    ‎এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আজ হুজুরদের কবর জিয়ারত করেছি এবং বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি। ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলনের নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আলোচনা হয়েছে আলোচিত জুলাই সনদ নিয়েও।’
    ‎
    ‎তিনি আরও বলেন, ‘জুলাই সনদের ৮২৬টি প্রস্তাবনার মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতেই আমরা একমত হয়েছি। ১১৫টি প্রস্তাবে আমাদের ভিন্নমত রয়েছে, যেগুলো আমরা উপস্থাপন করেছি। বাস্তবায়নের ব্যাপারে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’
    ‎
    ‎এর আগে সকালে মাদ্রাসা পরিদর্শন ও কবর জিয়ারতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলীয় নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন