শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঝিনাইদহে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    ঝিনাইদহে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইতিহাস শুধু মিছিল আর পতাকা তুলে ধরেই লেখা হয় না—লেখা হয় যারা ছায়ায় থেকে ছায়া সরায়, তাদের হাত ধরেও। জুলাই বিপ্লবের মেয়েরা সেই ছায়া সরিয়ে আলো এবং জাতির জন্য নতুন ভোর এনেছিল। 

    শনিবার সকালে (২ আগষ্ট) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জুলাইয়ের মায়েরা " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, সাইফুর রহমান, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, শহীদ রাকিবের পিতা আবু বকর, মা হাফিজা খাতুন, শহিদ সাব্বিরের মা রশিদা খাতুন, বোন রাফা রহমান, আহত জান্নাতুলের মা রিজিয়া খাতুন, জুলাই যোদ্ধা রিহান হোসেন রায়হান, শারমিন সুলতানা, বিএনপি নেতা এনামুল হক মুকুল, জামায়াত নেতা রবিউল ইসলাম ও গনঅধিকার পরিষদের সাখওয়ত হোসেন প্রমুখ। 

    অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একটা বিপ্লব শুধু পুরুষ নেতৃত্বে নয়, নারী-পুরুষের সম্মিলিত আত্মত্যাগ ও একাত্মতায় সফল হয়। 

    আমরা যদি সত্যিকারের সমাজ পরিবর্তন করতে চাই, তবে শুধু পুরুষ নয়, নারীদের নেতৃত্ব, অবদান ও ত্যাগকে সমানভাবে মর্যাদা দিতে হবে। তাই জুলাইয়ের মেয়েরা ইতিহাসের পেছনের পাতায় নয়, সামনে থাকার যোগ্য। সমাবেশের শুরুতে ফুল দিয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের শ্রদ্ধা জানানো হয়। 

    অনুষ্ঠানে "রেড জুলাই" শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অভিভাবক সমাবেশে জুলাই শহীদদের মায়েরা তাদের সন্তানদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠানে আসা অতিথিদের কন্ঠ বাষ্পরুদ্ধ হয়ে ওঠে। দুপুরে "২৩ জুলাই রেমিটেন্স যোদ্ধা" দিবস পালন ও তাদের অবদান নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। 

    অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা শ্রম ও জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন