বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • লাউয়াছড়ায় ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

    লাউয়াছড়ায় ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    শনিবার (২ আগস্ট) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাওয়া বেগমের একটি হাত ছিল না। তিনি চলন্ত ট্রেনের অভ্যন্তরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে পৌঁছালে চলন্ত অবস্থায় হাওয়া বেগম ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, নিহত হাওয়া বেগমের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন