বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক

    সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে ব্রাকের মাঠ সংগঠক সিডিএ ( দাবি) তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে জখম করেছে তার স্বামী। 

    শনিবার (২ আগষ্ট) সকাল  ৮ টায় সাতক্ষীরা তালা উপজেলার জালালপুর জেঠুয়া পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

    অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোল্লাহাট  উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ: সালাম ফকিরের ছেলে। আহত তৃষা আক্তার খুলনা খালিশপুর এলাকার আ: করিমের মেয়ে।

    পুলিশ সূত্রে জানা যায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক  সিডিএ(দাবি) হিসেবে কাজ করে আসছেন। 

    তারা স্বামী-স্ত্রী তালার  জেঠুয়া পূর্ব পাড়ায় বাবলুর রহমানের বাড়িতে ভাড়া হিসাবে বসবাস করতে থাকেন। তাদের সংসারে বেশকিছু দিন ধরে  পরকিয়া সহ  অন্যান্য  বিষয় নিয়ে কলহ চলে আসছিলো। 

    সেই সূত্র ধরে, শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র  দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।  স্থানীয়রা আহত স্ত্রীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন