শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কিছু সংখ্যক মানুষ ‘জুলাই যোদ্ধা’ নামে আমাদের বদনাম করছে: এ্যানি চৌধুরী 

    কিছু সংখ্যক মানুষ ‘জুলাই যোদ্ধা’ নামে আমাদের বদনাম করছে: এ্যানি চৌধুরী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাহবাগে জুলাই যোদ্ধারা যখন পক্ষে-বিপক্ষে মারামারি করে, আমরা খুবই ব্যথিত হই। আমরা আশাহত হই, এ জাতির জন্য এটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

    শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

    তিনি আরও বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। নামে ‘জুলাই যোদ্ধা’, কিন্তু প্রকৃতপক্ষে গতকাল শাহবাগে যা হয়েছে, সেটি কি জুলাই যোদ্ধাদের কাজ হতে পারে ? জুলাই যোদ্ধারা কি শুধুমাত্র শাহবাগেই ছিল ? সারাদেশেই তো জুলাই যোদ্ধারা ছিল। আমি, আপনি, আপনারা, দেশের সবাই কি জুলাই যোদ্ধা নই ? কিছু সংখ্যক মানুষ ‘জুলাই যোদ্ধা’ নামে আমাদের বদনাম করছে, আমাদের ব্যথিত করছে, আমাদের আহত করছে। আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, তাহলে স্বাভাবিকভাবেই ফ্যাসিস্টরা সেখানে সুযোগ পাবে।

    এ্যানি বলেন, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ সৃষ্টি হবে। সবাই আবার অত্যাচারিত ও নির্যাতিত হবেন।আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ মানুষ অত্যাচারিত হবে? আমার কারণে কেন সাধারণজনগণ নির্যাতিত হবে? এজন্য সকল রাজনৈতিক দলের প্রতি এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমার উদাত্ত আহবান, আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীত শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।

    লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকার কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহবায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন