শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গোবিন্দগঞ্জে হাতে-পায়ে শিকল বেরি পরা মরদেহ উদ্ধার 

    গোবিন্দগঞ্জে হাতে-পায়ে শিকল বেরি পরা মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ও পায়ে লোহার শিকল ও হাতকড়া (বেরি) লাগানো অবস্থায় পায়েল মিয়া (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পায়েল উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার আত্তাব আলীর ছেলে।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘরের ভিতরে পায়েলের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এসময় পায়েলের দুই হাত ও দুই পায়ে লোহার শিকল ও হাতকড়া লাগানো ছিল।

    পরিবার দাবি করেছে, পায়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। সে প্রায়ই এলাকায় চুরি, বিশৃঙ্খলা ও প্রতিবেশীদের ক্ষতিসাধন করত। এসব থেকে রক্ষা পেতে এবং তাকে নিয়ন্ত্রণে রাখতে পরিবারের পক্ষ থেকে তাকে শিকল ও বেরি পরিয়ে ঘরে রাখা হতো।

    এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা। তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন