শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শুরুতেই চালু হচ্ছে না পাঠদান

    রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ

    রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিমান দুর্ঘটনার পর টানা ছুটি শেষে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন কলেজ রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে। তবে শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম এখনই চালু করা হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে ধাপে ধাপে ক্যাম্পাস কার্যক্রম শুরু করা হবে।

    শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

    তিনি বলেন, বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক পরিস্থিতির ভেতর দিয়ে গেছে। শিক্ষার্থীদের মানসিক সুস্থতাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। তাই আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো ধরনের পাঠদান কার্যক্রম এখনই শুরু হচ্ছে না।

    তিনি আরও বলেন, শিক্ষার্থীরা শিক্ষক ও বন্ধুদের সঙ্গে দেখা করে মানসিকভাবে স্বস্তির জায়গায় ফিরে আসার সুযোগ পাবে। এটি আমাদের একটি ধাপ-ভিত্তিক পুনর্গঠনের অংশ। তারা যেন স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে আসতে পারে, আমরা সে পরিবেশ তৈরির চেষ্টা করছি।

    কলেজ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিল ও মানসিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। কলেজে বর্তমানে একটি চিকিৎসা সহায়তা ক্যাম্প চালু রয়েছে, যেখানে বিমানবাহিনীর সহযোগিতায় শারীরিক ও মানসিক কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে।

    শাহ বুলবুল আরও বলেন, এই সংকটে আমাদের সবচেয়ে বড় শক্তি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে একান্ত আলাপ ও কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন, যেন তারা স্বাভাবিকতায় ফিরতে পারে।

    প্রসঙ্গত, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে স্কুল শাখার একাধিক শিক্ষক ও শিক্ষার্থী হতাহত হন। ঘটনার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন