শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্যামনগরে প্রতিপক্ষের গুলিতে আহত ৫

    শ্যামনগরে প্রতিপক্ষের গুলিতে আহত ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে পাঁচজন আহত হয়েছে। শনিবার রাতে এ খবর জানায় স্থানীয়রা। 

    তারা জানান, শনিবার বিকাল চারটার দিকে উপজেলার রামজীবনপুর এলাকায় কেয়াতলায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আব্দুল মালেক গাজী(৫০), আরিফুল ইসলাম(১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ(১৫) ও আব্দুল্লাহ আল মামুন(৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের সকলে রামজীবনপুর ও কেয়াতলার বাসিন্দা।

    বিরোধীয় একটি জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষের সময় তারা গুলিবিদ্ধ হয় বলে আহতদের দাবি। 

    এ ঘটনায় প্রতিপক্ষের আশরাফুল ইসলাম(২৫), আমানুল্লাহ ইমন(২৩), মারুফ হোসেন(২২) ও আব্দুল্লাহ আল মামুন(২০)কে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। 

    আটকৃত চারজনের মধ্যে দু’জন পুরাতন সাতক্ষীরা ও দু’জন সখিপুর এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি বিরোধীয় সম্পত্তি প্রভাব খাটিয়ে জবর দখলে রেখেছিল। তবে গত বছর ৫ আগস্টের পর উচ্চ আদালতের রায় অনুকূলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজাসহ তার পরিবারের সদস্যরা দখল করে নেয়। একপর্যায়ে শনিবার একটি বাস ও একটি সিএনজিচালিত অটোতে চড়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শাহাজান উক্ত জমি দখল করতে যায়। 

    এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে শাহাজানের সাথে থাকা কয়েকজন গুলি ছুঁড়লে প্রতিপক্ষের ঐ পাঁচজন গুলিবিদ্ধ হয়।

    ঘটনার বিষয়ে আব্দুল মালেক গাজীর ভাগ্নে আরিফুল ইসলাম জানান, সমুদয় কাগজপত্র তাদের অনকূলে। কিন্তু বিগত সরকারের সময়ে আ’লীগের রাজনীতির সাথে জড়িত শাহাজান ও তার লোকজন উক্ত জমি জবর দখলে রাখে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জমি দখলে নেয়ার পর শনিবার শাহাজান বাসযোগে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে। এসময় বাধা পেয়ে তাদের উপর গুলিবর্ষণ করলে পাঁচজন আহত হয়েছে।

    শাহাজানের মোবাইল বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি। তবে পুলিশের হাতে আটককৃত আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোরপূর্বক আব্দুল মালেক ও তার লোকজন দখল করে রেখেছে। শনিবার বংশের লোকজন নিয়ে তারা জমি উদ্ধারে গেলে তাদের উপর হামলা করে স্থানীয়রা। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে চারজনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন