বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণের দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে স্থানীয় বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছে। 

এ সময় দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে মুখর হয়ে ওঠে মহাসড়ক। স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ ও অভিভাবকেরাও এতে অংশ নিয়েছেন। তারা জানান, এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা বারবার নানা সমস্যার মুখে পড়ছে। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমরা বাস্তবায়ন করবই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না। 

তবে সড়ক অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যানবাহন আটকে দুর্ভোগে পড়েন যাত্রীরা। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। 

এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। তারপর ধারাবাহিকভাবে মহাসড়কে প্রতিকী ক্লাস, মৌন মিছিসহ নানা কর্মসূচি পালন করেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন