বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • দৈনিক ৩০ মিনিট ব্যায়ামেই কমতে পারে ক্যানসারের ঝুঁকি

    দৈনিক ৩০ মিনিট ব্যায়ামেই কমতে পারে ক্যানসারের ঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, নিয়মিত প্রতিদিন মাত্র আধঘণ্টা ব্যায়াম করলে ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। গবেষণায় উঠে এসেছে, এমন স্বল্প সময়ের ব্যায়ামও ক্যানসার কোষের বিকাশকে ধীর করে দিতে সক্ষম।

    স্তন ক্যানসারজয়ী নারীদের নিয়ে গবেষণায় দেখা গেছে, ব্যায়ামের আগে ও পরে শরীরে ক্যানসার প্রতিরোধী প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। চিকিৎসকদের মতে, কেবল স্তন ক্যানসার নয়, কোলন ক্যানসারসহ আরও অনেক ধরনের ক্যানসার প্রতিরোধেও নিয়মিত শরীরচর্চা উপকারী। 

    গবেষণায় বলা হয়, শরীরচর্চার সময় পেশি থেকে একধরনের প্রোটিন (মায়োকাইনস) নিঃসৃত হয়, যা ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে। শুধু একবার ব্যায়ামেই এই প্রোটিন তৈরি হতে শুরু করে, যা ক্যানসার কোষের বৃদ্ধি ২০-৩০ শতাংশ কমিয়ে দিতে পারে। 

    বিজ্ঞানীরা বলেন, দুই ধরনের ব্যায়াম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রথমটি হলো- রেজিস্ট্যান্স ট্রেনিং (RT): যেটিতে ডাম্বেল, ভারোত্তোলন, স্কোয়াট, পুশ-আপ ইত্যাদি করা হয়। আর দ্বিতীয়টি হলো- হাই-ইন্টেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং (HIIT): এতে অল্প সময়ের জন্য তীব্র ব্যায়াম (যেমন ৩০ সেকেন্ড জাম্পিং) তারপর ছোট বিরতি দিয়ে আবার ব্যায়াম করা হয়। 

    চিকিৎসকেরা পরামর্শ দিয়ে বলেন, সপ্তাহে অন্তত ৫ দিন, প্রতিদিন ২০-৩০ মিনিট ব্যায়াম করা উচিত। একটানা ব্যায়াম না করলে সময় ভাগ করে হেঁটে বা হালকা ব্যায়াম করেও শরীরচর্চা চালিয়ে যাওয়া যায়। এছাড়া স্বাস্থ্যকর খাবার, ধূমপান থেকে দূরে থাকা ও নিয়মিত ব্যায়াম— এই তিনটি অভ্যাস গড়ে তুলতে পারলেই ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ