শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মহেশখালীতে যুবদল নেতার চিংড়িঘের গুড়িয়ে দিয়েছে বনবিভাগ 

    মহেশখালীতে যুবদল নেতার চিংড়িঘের গুড়িয়ে দিয়েছে বনবিভাগ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া এলাকায় প্যারাবনের সৃজিত বাইন গাছ কেটে বনের জমিতে বিএনপির নেতা আমান উল্লাহর নেতৃত্বে গড়ে তুলতে যাওয়া চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ৫০ একর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।

    রবিবার (৩ আগষ্ট) উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া বিটের ঘটিভাঙ্গা সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। 

    চট্টগ্রাম  বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম ও সহকারী বন সংরক্ষক কক্সবাজারের নির্দেশে গোরকঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে বিট কর্মকর্তা বড়দিয়া, বিট কর্মকর্তা ঘটিভাঙ্গা, বিট কর্মকর্তা ঝাপুয়া সহ সকল বিটের স্টাফ  ও  অর্ধশতাধিক লেবার নিয়ে বনের চরে গড়ে তুলা বাঁধ কেটে ৫০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।

    বিকেল ৫টার সময় গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগ। 

    বন বিভাগ জানান, ওই এলাকায় প্যারাবনের বাইন গাছ কেটে ও অবৈধ ভাবে চিংড়ি ঘের করার সাথে সরাসরি জড়িত রয়েছে বড় মহেশখালীর বাসিন্দা যুবদল নেতা আমান উল্লাহ তার আস্থাভাজন বিএনপির নেতার নির্দেশে লিয়াকত আলী মনু, খায়রুল আমিন, আজম উল্লাহ, আবদুল গফুর, আবু বক্কর,  আবু সৈয়দ ভেট্টাসহ একটি সিন্ডিকেট জোটবদ্ধ হয়ে ৫০ একর বনভূমির বাইন গাছ কেটে চিংড়ি ঘের করার চেষ্টা করছিল। মহেশখালী বন বিভাগের লোকজন খবর পেয়ে অভিযান পরিচালনা করে জবর দখল মুক্ত করেছে। 


    এ বিষয়ে গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, দখলকৃত চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ৫০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। পরবর্তী জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন