বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা

    ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে ‘শ্বাসরোধে হত্যা’ করা হয়েছে বলে ভিসেরা প্রতিবেদনে উঠে এসেছে। তাছাড়া ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখিত মৃত্যুর সময় ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টা (আনুমানিক) উল্লেখ ছিল। এই রিপোর্টেও একই বিষয়ে উল্লেখ রয়েছে।

    প্রতিবেদনের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে, শ্বাসরোধজনিত কারণে তার মৃত্যু হয়েছে। যা মৃত্যুর পূর্বে (অ্যান্টিমরটেম) করা হয়েছে এবং এটি হত্যাজনিত (হোমিসাইডাল) প্রকৃতির। 

    ময়নাতদন্তের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ১৮ জুলাই সকাল সাড়ে ৯ টায় করা হয়েছে।

    কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের তথ্য অনুযায়ী এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাজিদের পরিবারের সঙ্গে পরামর্শ করে হত্যা মামলা দায়ের ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।

    প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেল পৌঁনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরে এ ঘটনায় হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন