শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সেনাবাহিনীর তৎপরতায় মোহাম্মদপুরে ছিনতাই রোধ, গ্রেপ্তার ৩

    সেনাবাহিনীর তৎপরতায় মোহাম্মদপুরে ছিনতাই রোধ, গ্রেপ্তার ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৩ আগস্ট ভোররাত আনুমানিক তিনটার দিকে মোহাম্মদপুর সেনাবাহিনী কর্তৃক তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। 

    মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাতের বেলায় নিয়মিত টহল করার সময় কয়েকটি কিশোর বয়সী ছেলেদের কাটাসুর এলাকায়  ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের চলাফেরায় সন্দেহ হলে সেনাবাহিনীর টহল দল তাদেরকে থামতে বলে। সেনা সদস্যরা যখনই তাদেরকে তল্লাশি করার চেষ্টা চালায়, তখন তারা দিক বেদিক দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। 

    তখন সেনাসদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে লিটন মিয়া (১৯) নামক একজনকে ধরতে সক্ষম হয়। তার কাছে একটি লোহার ধারালো আংটা সংবলিত পাঞ্চ রিং পাওয়া যায়। উক্ত সরঞ্জামটি যেকোনো একটা মানুষকে গুরুতর আহত করার জন্য যথেষ্ট। সে তখন স্বীকার করে যে তারা ছিনতাই করার জন্য বের হয়েছিল, কেউ যদি ছিনতাই প্রতিরোধ করার চেষ্টা করে তাহলে সে এই ধারালো পাঞ্চ রিং দিয়ে লোকজনকে আঘাত করবে। 

    অতঃপর তার দেওয়া বক্তব্য অনুযায়ী তার বাকি সংগীদেরকে গ্রেপ্তারের জন্য রাতেই অভিযান পরিচালনা করা হয় এবং তার বাকি দুই সহযোগী সাব্বির (১৮) ও রাকিব (১৯) কে একটি ধারালো সামুরাইসহ মোহাম্মদপুরের বিভিন্ন স্থান হতে গ্রেপ্তার করা হয়। 

    তাদের সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় গতকাল সকালে পরবর্তী আইনের প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন