বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ

    শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসা এক ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

    কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটে ঢাকায় আসেন ওই সাত যাত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

    কাস্টমস গোয়েন্দা জানায়, মুম্বাই থেকে ঢাকাগামী ওই ফ্লাইটে যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ বহনের গোপন তথ্য ছিল। এর ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। ফ্লাইট অবতরণের পর সন্দেহভাজন যাত্রীরা ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে গেলে তাদের তল্লাশি করা হয়।

    তল্লাশিতে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভুইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়।

    এ ছাড়া নাফিজ সাবাতের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার, আল আমীন শেখের ব্যাগ থেকে সাড়ে ৩ লিটার এবং সাদ্দাম হোসাইনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

    কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, সব মিলিয়ে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, একটি আন্তর্জাতিক ফ্লাইটে একাধিক যাত্রীর ব্যাগেজে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ পাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন