বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

    সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

    সোমবার (৪ আগস্ট) ভোররাতে সদর উপজেলার লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    আহত আলমগীর হোসেন সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, ‘ভোরে আলমগীর তার নিজস্ব মৎস্যঘেরে খাবার দিতে যান। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে পাশেই অবস্থান করা আলমগীর গুলিবিদ্ধ হন। ছররা গুলি তার ডান পাশের ঘাড়, চোখ ও মাথায় বিদ্ধ হয়।

    তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, ‘আহতের শরীরে একাধিক স্থানে ছররা গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, তিনি আপাতত আশঙ্কামুক্ত।’

    এ বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. জহির উদ্দীন বলেন, ‘আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে গিয়ে তার আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার সকালে ফেরার সময় সীমান্ত অতিক্রমকালে বিএসএফের গুলিতে আহত হন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন