শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অপ্রয়োজনীয় সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

    অপ্রয়োজনীয় সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম নিবন্ধন করা যাবে না। 

    এর আগে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি সিম সংগ্রহ করতে পারতেন।

    অপরাধ দমনে ২০১৫ সালে বিটিআরসি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সিম নিবন্ধন চালু করে। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সিমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় ১৫টি। তবে এখন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে, তাদের পর্যলোচনায় তারা দেখেছেন এত বেশিসংখ্যক সিম একজন গ্রাহক ব্যবহার করেন না। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, অপারেটরদের অসুস্থ প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক অনুশীলন চর্চা বিবেচনায় একজনের নামের বিপরীতে সিম সর্বোচ্চ ১০টি করার সিদ্ধান্ত হয়েছে।

    নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং সেগুলো যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার রোধ, সাইবার অপরাধ ও নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    গ্রাহকদের নিজ উদ্যোগে সিম যাচাই করে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত সিম নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। সময়মতো ডি-রেজিস্ট্রেশন না করলে গ্রাহককে আইনগত জটিলতায় পড়তে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

    সিম ডি-রেজিস্ট্রেশনের অর্থ হলো আপনার মোবাইল সিম কার্ডের নিবন্ধন বাতিল করা। অর্থাৎ, আপনার জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য ডকুমেন্টস ব্যবহার করে যে সিমটি নিবন্ধন করা হয়েছে, সেটি আর আপনার নামে থাকবে না।

    জেনে নিন কীভাবে সিম ডি-রেজিস্ট্রেশন বা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিমের রেজিস্ট্রেশন করবেন-
    প্রথমে আপনার সিমটি যে মোবাইল অপারেটরের, সেই অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) কল করতে হবে।
    সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য তথ্য যাচাই করার পর সিমটি বন্ধ করে দেওয়া হবে।

    এছাড়াও আপনি চাইলে আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে *১৬০০১# ডায়াল করে, ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত সিমের নম্বরগুলো দেখতে পারেন। যদি কোনো সিম আপনার না হয়ে থাকে, কিংবা অতিরিক্ত বা অপ্রয়োজনীয়, পুরোনো সিম যেটি এখন আর ব্যবহার করছেন না সেগুলোর রেজিস্ট্রেশন বাতিল করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন