শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুড়িগ্রামে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

    কুড়িগ্রামে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে সকল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (৪ আগস্ট)  জেলা স্টেডিয়ামে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২৫-এর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

    খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু প্রমূখ।

    ফাইনাল খেলায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২৭ এবং কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ব্যাচ ২৫ মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন